সেবা
নিঃশব্দে কাজ করে যাওয়াটাকে
জীবনের ব্রত করাটাই হয়তো,
'অমর' করে তুলতে পারে
একজন মানুষকে।
আমরা সবাই অমর নয়
কিন্তু 'অমর' হতে চেষ্টা করতে
দোষটা কোথায়?
ক্ষুদ্র ক্ষুদ্র জলকণার সমষ্টি সমুদ্র!
যে সমুদ্র থেকে কয়েক পাত্র
জল যদি তুলে নেওয়া হয়,
তাহলেও সে সমুদ্রই থাকবে।
আবার সেই কয়েকপাত্র জল
প্রাণ বাঁচাতে পারে,
মরুভূমির পথভ্রষ্ট
বেশ কয়েকজন পথিকের।
একের বোঝা যদি
দশের লাঠি হতে পারে,
তবে সেই বোঝাটাকে
লঘু করে তোলাটাই বোধহয়,
উপহার দিতে পারে,
একটা পারিজাত বৃক্ষ যুক্ত
নন্দনকানন।
Comments
Post a Comment