পূণ্যভূমি


 মন চাই তাই,

  বারবার ছুটে আসি

  এ পূণ্য ভূমিতে,

যেথা'গণদেবতার' আর্শীবাদ নিয়ে

 'ধাত্রীদেবতাকে' প্রণাম জানিয়ে

 নিজ 'আরোগ্য নিকেতনে'

 'পঞ্চগ্রামের' মানুষের

 সেবা করে চলেছেন,

 এক জীবন্ত কিংবদন্তি!

যেথা নাটকের সংলাপের শব্দ

চারিদিকে ধ্বনিত হয় অহরহ

মঞ্চে কম্পন তুলে,

জীবন্ত হয়ে ওঠে 

রাধা,নিতাই কবিয়ালরা।

রাঢ়-বাল্মিকীর কলমের ডগায়

জন্ম নেওয়া চরিত্রগুলো

যেন আজও ঘুরে ফেরে

হাঁসুলীবাঁকের তীরে,

'কালাপাহাড়ের' চারণভূমিতে।

আপন খেয়ালে একাল-সেকালের

 মেলবন্ধনে মগ্ন প্রবহমান নদী,

 যাকে একনজরে দেখেই ভালোলাগা

 আর তা থেকে ভালোবাসা

  তাই বার বার ফিরে আসা,

 সাহিত্য-সংস্কৃতির এই

 সরস ভূমিতে।

যেথা, এখনো

 'মধুর মধুর বংশী বাজে

 কোথা কোন কদমতলীতে....’

 

Comments