ভুরভুরে ডাঙাতে দিয়ে আসি

--------------------------------


 চুপ না কেনে!চেঁচিন মরচে

সারা  দোপোরটো ধরে,

কি পাপ যি করেছিলাম তাই

ডোকলাটো এসেচে ঘরে।


বাইরে দেকো ঝলাস কতো

আর ই কতা শোনেনা একটো,

আলিয়ে পুরিয়ে খেয়ে লিলে বাপু

ভেঙে ফেললো তক্তাটো।


কাল দোপোরে সীতারাম বাবা

যেই আসবে শিঙে ফুঁকে 

কোনো কতা শুনবো না কো

ঝোলায় ভরে দোবো তোকে।


বলে দোবো লিয়ে গেয়ে

রেকে দেবে মাটে,

ভালো করেই জানিস তু

কেউ কি ওখানে হাঁটে?


দেকবি তকন কতো মজা

ভুরভুরে ডাঙায় যেয়ে,

তেপান্তরের মাটটোতে তকন

মরবি খেয়ে না খেয়ে।


শ্যাল কুকুরে ধরবে ট্যাঙে

ভূত পেরেত আচে গাচে,

যতোই চেঁচাস কেঁদে কেটে 

কেউ যাবে না কো কাচে।


ছা ভূত গোলা মাটমলাই

ঘোরে আর কেঁদে বেড়ায়

বেম্মদত্যি বেলগাচে আর 

শাঁকচুন্নি কাঁদরের গাবায় 


একনো বলচি থামাবি কি

তোর ঐ বদমায়শি,

চল তাইলে কোন কতা হবে নাকো

একুনি ভুরভুরে ডাঙাতে দিয়ে আসি।








Comments

Popular Posts