গৌরীবাবুর প্রতি


অবসর প্রাপ্ত চাকুরীজীবি

পেনশনের টাকায়..

নিরুপদ্রব জীবন,

সকালে চায়ের কাপ হাতে

সংবাদপত্রে চোখ বুলিয়ে..

দুপুরে ভাতঘুম শেষে,

বিকেলে প্রবীণদের আড্ডায়

জমিয়ে তর্কবিতর্ক!

দেশীয় রাজনীতি থেকে 

আন্তর্জাতিক আগ্রাসন,

ইসরো থেকে নাসা..

অথবা চীনের সমুদ্র নীতি,

বিষয়বস্তু হতে পারতো

সেই আড্ডার!


না! তা বেছে না নিয়ে

তিনি হয়েছিলেন 'এজেন্ট'

এল আই সি এজেন্ট!

এক মুখ  হাসি নিয়ে

স্বভাবসিদ্ধ ভঙ্গীতে

পান চিবোতে চিবোতে

নিয়মিত অফিসে আসাটা

অভ্যাস ছিল তাঁর।

অফুরন্ত প্রাণশক্তি

বার্ধক্যেও তারুণ্যের প্রাচুর্য,

নজর কাড়তো সবার।

আর তিনি বলতেন..

এলআইসি মিশতে শেখায়

মানুষের সঙ্গে,

উৎসাহ যোগায়

কাজ করতে।


 সাধারণ চাকুরের মতো

 কর্মজীবনের ঘানি টানতে টানতে

জীবন সায়াহ্নে এসে

 শেষের এই কথাগুলো

ছিল তাঁর উপলব্ধি!

ঠিক যেন সমুদ্র মন্থনে

উঠে আসা অমৃত!

আর তাই তো

আজ বারবার শুধু

মনে পড়ে,সেই কথাগুলো

গৌরীবাবুর বলা কথাগুলো..

'এলআইসি মিশতে শেখায়

মানুষের সঙ্গে,

উৎসাহ যোগায়

কাজ করতে।'


Comments

Popular Posts