দুধেভাতে


সমাজটা ধুঁকছে,

ভালো মানুষের আজ

বড়ো প্রয়োজন। 

সকলের 'সৌম্যদীপরা'

আজ বেড়ে উঠুক,

ভালো মানুষ হতে চেয়ে।

অতিক্রম করুক

নিজের ক্ষমতায়,

কাঁধে পা না দিয়ে।

মরুভূমিতে পঞ্চব্যঞ্জনে নয়,

শান্ত নির্মল পরিবেশে

ওরা থাকুক শুধু দুধেভাতে।


-------দেবাশীষ পাল






Comments