খোঁজ


এবার খোঁজ শুরু করলাম,

খুঁজতে খুঁজতে খুঁজতে...

তোলপাড় করে দিলাম বিশ্ব,

ঠিক যেন পুকুর গাবিয়ে

মাছ ধরার মতো।

কিন্তু খুঁজে পাচ্ছি না

কোথাও খুঁজে পাচ্ছি না।


এবার সবাই খুঁজছে সর্বত্র

ইসরো থেকে নাসা 

সব্বাই খুঁজছে অবিরাম,

গ্রহ থেকে গ্রহান্তরে

সৌরজগতের বাইরে

নক্ষত্র পুঞ্জ, মহাশূন্যে।

কিন্তু ওরাও পাচ্ছে না!



আমিও পাচ্ছি না!

কোথাও তো পাচ্ছি না

তবে খোঁজ চলছে-চলবে,

খুঁজেই যাবো অবিরত

থামবো না,না পাওয়া পর্যন্ত

খোঁজ চালিয়ে যাবো

মানুষের সন্ধানে।




Comments

Popular Posts