জয় মা সরসত্তি

------------------------


বছর বছর এমনি করে

হিসেব দেবো পুজোর,

সুরার খরচ কমই আছে

কেউ দিও না নজর।


পুজোর বাজার যেমন তেমন

বিড়ি সিগারেটেই সুখী,

বাজনদারদের পিওর জেডি

কমিটির রাম আর হুইস্কি।


লাখখানেকের কম বাজেটে

পুজো করাটাই দায়,

দাম বেড়েছে দশকর্মার,

তবুও মদটা পেয়েছি সস্তায়।


আসছে বছর আবার হবে

জমবে আবার ফুর্তি,

ছুটবে আবার জল ফোয়ারা

জয় মা সরসত্তি।


                                 

                        







Comments

Popular Posts