বিয়ের ভোজে
বিয়ের ভোজটো খাবো বলে
বসে আচি কবে থেকে,
ইদিকে ছেলের বাপটোর অকরণ দেকো
বলে দিয়েচে কিচু এনো লিকে।
বলি তোমার হচে বেটার বিয়ে
ঠাট-বাট,গরম হবে কতো?
তা লাইকো শুদু শুদু
অসুটনো যতো!
আমি আবার কদিন ধরে
কুলকেনারা পাইনা,
কি লিকবো আর কিই বলবো
এতো হলো মহা যন্তনা।
খরোবারটো শেষ হতেই,
হলাম ভেবে ভেবে সারা,
ভোজটো বোধহয় ফস্কিয়েই গেলো
কি আর যাবে করা।
তবে,শেষবেলাতে মনে হলো
লিকেই দি দুটো কথা,
সেই লেগেই তো খড়োমড়ো
বার করলাম খাতা।
সারাদিনটো ভেবে দেখলাম
এইরকম কি মেলে?
আজকালকার বিয়ে হলেই তো
লে ফোটু লে!
খাওন দাওন সারাদিন টো
রেতে মহা ধুমধাম
বক্স বাজিয়ে হুড়ুম দুড়ুম
গাইচে 'কাঁ-আ-চা বদাম।'
সেদিক দিয়ে এই বিয়েটোর
ফারাক দেকো কতো,
বিয়ের পাত্তর,কুটুমগোলাও
দান করে দিলো রক্ত।
মনটো কতো ভালো হলে
ইসব কাজ করতে পারে,
ভালো থাকো ও ছেলের বাপ,
চেরকাল শানতি থাকুক তোমার ঘরে।
---------দেবাশিস পাল,চিৎগ্রাম
Comments
Post a Comment