শিল্পী...
আমি শিল্পী হতে চাই!
এই চাওয়াটা হয়তো অনেকেরই;
কিন্তু পারাটা কিছুটা ঐশ্বরিক,
আর কিছুটা নিষ্ঠা ও অধ্যবসায়।
সবকিছু ছাপিয়ে তুমি পেরেছিলে
পৌঁছাতে কাঙ্ক্ষিত লক্ষ্যে;
শিল্পগুরু তো আংশিক
তুমি গুরু ছিলে সবেরই।
শিল্প, সাহিত্য আধ্যাত্ম
সর্বত্র অবাধ বিচরণ;
তাই অনন্তলোকে পাড়ি দিলেও,
'তুমি রবে নীরবে', হৃদয়ে সবার...
----------------দেবাশীষ পাল
Comments
Post a Comment