মাতৃভাষা

-------------------------------------------


নানান রূপে নানান ভাষা,

নানান জাতির ভালোবাসা।

আছে সবার সমান অধিকার,

শিক্ষা নিতে নিজ ভাষার।

আমিও বাংলা ভালোবাসি

এই ভাষাতেই কাঁদি হাসি।

 বাংলা হলো ভাষা মায়ের,

রক্তে রাঙা আমার ভায়ের।

এই ভাষাতেই ভালোবাসা,

বাংলাতেই হোক অঙ্ককষা।

ভালো মন্দ বুঝি না ছাই,

বাংলা বলেই মরতে যে চাই।

রাগ করবো বাংলা বলে,

শাসন করবো কানটি মুলে।

এই ভাষাতেই বলবো গুরু,

সময় নেই আর করো শুরু।

বাংলা ভাষায় গাইবো গান,

ভাটিয়ালি আর দাঁড়ের টান।

আমাদের ভাই জব্বার রফিক

দামাল ছেলে সালাম শফিক।

বরকত সহ কতশত ভাই

স্মরন করি আজকে সবাই।

নিজের নিজের মাতৃভাষা,

সবার থাকুক ভালোবাসা।

Comments