জাতীয় ভগবান

-----------------------------------------------------------


ভগবান শব্দটা উচ্চারিত হয়

সবার মুখে,

জাতি ধর্ম নির্বিশেষে সবার মুখে।

ভিন্ন নামের মধ্যে  অভিন্ন রূপ তার,

তবুও কেউ কেউ বলেন 

তিনি নাকি কাল্পনিক,

ভক্তদের মনের মাঝে ঠাঁই তার,

আর ভক্তরা বলেন ভগবান অজেয়,অমর।


আমাদের‌ও আছে এক ভগবান,

ভারতবাসীর জাতীয় ভগবান,

হিন্দু, মুসলিম, শিখ,ইশাই- 

সবার মনের মাঝে

এক নামে অবস্থান করে

বাস্তবের এই ভগবান‌ও

অজেয় এবং অমর।

বৈরাগ্য থেকে অনাসক্তি গ্রহন করে

জনমানসে বিরাজমান তিনি।

দূর্যোধনের সহস্র প্রহরী,দেশ,কাল, পাত্র

কেউ পারেনি তাকে আটকে রাখতে;

 পরাহত করে,

সীমার মাঝে অসীমকে আয়ত্ব করে

সমগ্র জগৎকে করেছেন কর্মক্ষেত্র।

দুষ্টের দমন আর শিষ্টের পালন

এই ব্রত পালনে,

হয়তো বা কল্কি অবতারের রূপে,

নয়তো বা অন্য কোনো ভাবে

আসবেন তিনি, আসছেন তিনি-

ভারতের জাতীয় ভগবান 

আমাদের নেতাজি,

ভারতবাসীর নেতাজি,

বিশ্ববাসীর নেতাজি।

Comments

Popular Posts