ইতুব্রত
-------------------------------------
অগ্রহায়নের শেষ দিনে
পুকুর ঘাটে ভোরে,
বাড়ির যত বৌ-ঝিরা
ঘট নিয়ে জল ভরে।
উঠোন মাঝে আলপনা
আর শাকপাতার বিরে,
তার উপর ঘট নামিয়ে
প্রনাম করে নতশিরে।
ধানের শিষ,ফল ফুল
মূলো, আর বেল পাতা,
পুজোর শেষে ঘরে ঘরে
শোনে ইতুর ব্রতকথা।
ধন-ধান্য ভরে উঠুক
এই কামনা করে,
এই বাংলায় ইতুব্রত
হয়-যে সকল ঘরে।
সেদিন থেকেই শুরু হবে
পিঠে পুলি ঘরে,
সরুচুকালি ভালো লাগে
খেতে খেজুর গুড়ে।
-------------------------------------
অগ্রহায়নের শেষ দিনে
পুকুর ঘাটে ভোরে,
বাড়ির যত বৌ-ঝিরা
ঘট নিয়ে জল ভরে।
উঠোন মাঝে আলপনা
আর শাকপাতার বিরে,
তার উপর ঘট নামিয়ে
প্রনাম করে নতশিরে।
ধানের শিষ,ফল ফুল
মূলো, আর বেল পাতা,
পুজোর শেষে ঘরে ঘরে
শোনে ইতুর ব্রতকথা।
ধন-ধান্য ভরে উঠুক
এই কামনা করে,
এই বাংলায় ইতুব্রত
হয়-যে সকল ঘরে।
সেদিন থেকেই শুরু হবে
পিঠে পুলি ঘরে,
সরুচুকালি ভালো লাগে
খেতে খেজুর গুড়ে।
Comments
Post a Comment