কেমন আছো স্বাধীন ভারত,
বাহাত্তরে পড়ে ,
এখনো কি তোমার ছেলে,
অনাহারে মরে?
আজও কি ঘর ছাড়া হয়ে,
ফুটপাতেতে বাস ?
বড়লোকের গাড়ির তলায়,
ত্যাগ করে শেষ শ্বাস?
রেশন চালের ভরসা করে,
আজও কি দিন কাটে ?
তোমার চাষী আজও মাগো,
মারা কি যায় মাঠে ?
রাস্তাঘাট তো খুব হয়েছে,
শুনতে তো পাই বেশ,
ধুলা মাটি কাদা খাওয়ার,
দিন কি তবে শেষ?
তোমার মেয়ে আজ কি মাগো,
নির্ভাবনায় ঘোরে?
পড়াশুনা কাজকর্ম সব,
নিশ্চিন্তেই করে?
চোর ডাকাত আর দুষ্টু লোক,
হয়েছে কি সব ভালো?
অর্থ কি সব সাদা হয়ে,
শেষ হয়েছে কালো?
এসব যদি ঠিক হয়ে যায়,
তবেই তুমি স্বাধীন!
আর নইলে মা স্বাধীন হয়েও
বাহাত্তরেও পরাধীন!
বাহাত্তরে পড়ে ,
এখনো কি তোমার ছেলে,
অনাহারে মরে?
আজও কি ঘর ছাড়া হয়ে,
ফুটপাতেতে বাস ?
বড়লোকের গাড়ির তলায়,
ত্যাগ করে শেষ শ্বাস?
রেশন চালের ভরসা করে,
আজও কি দিন কাটে ?
তোমার চাষী আজও মাগো,
মারা কি যায় মাঠে ?
রাস্তাঘাট তো খুব হয়েছে,
শুনতে তো পাই বেশ,
ধুলা মাটি কাদা খাওয়ার,
দিন কি তবে শেষ?
তোমার মেয়ে আজ কি মাগো,
নির্ভাবনায় ঘোরে?
পড়াশুনা কাজকর্ম সব,
নিশ্চিন্তেই করে?
চোর ডাকাত আর দুষ্টু লোক,
হয়েছে কি সব ভালো?
অর্থ কি সব সাদা হয়ে,
শেষ হয়েছে কালো?
এসব যদি ঠিক হয়ে যায়,
তবেই তুমি স্বাধীন!
আর নইলে মা স্বাধীন হয়েও
বাহাত্তরেও পরাধীন!
Comments
Post a Comment