সময় নাই
----------------------------------
জীবনের যাঁতাকলে,
আমরা শুধু ঘুরেই চলেছি অবিরাম।
 মনের মধ্যে দুঃখ আছে,
  হয়তো আছে সুখ;
  কিন্তু পারিনা হাসতে অথবা কাঁদতে,
   কারণ তার জন্য সময় নাই।
 
    ফেলেছি মেরে পারস্পরিক সম্পর্কটাকে
    আছে শুধু নাম্বারটা মোবাইলের কল বুকে।
     তবুও আমরা পারি না,
      দিতে সময় কিছুটা,
       কারণ তার জন্য সময় নাই।
     
        দৌড়েই চলি টাকার পিছনে,
        ক্লান্ত শরীর ধুঁকছে, চোখ যেতে চায় বুঝে,
         তবুও আমরা দাঁড়াতে পারি না,
          কারণ ঘুমানোর জন্য সময় নাই।

Comments