এক মুঠো শান্তি
-------------------------------------------------------
কেউ কি আমায় এনে দেবে,
এক মুঠো শান্তি!যা গায়ে মেখে,
জুড়াবো জ্বালা আর যন্ত্রণা।
সাতটা মহাদেশ ঘুরেও খুঁজে পাচ্ছি না,
সবাই ছুটে চলেছে উন্নয়নের তাগিদে।
সব জীবিকা আজ মিশে গেছে ব্যবসার মধ্যে।
অগ্রগতির চাকায় চড়ে
বিশ্ব এগিয়েই চলেছে,
শুধু শান্তি টা কোথায় যেন হারিয়ে গেছে।
আমি এক হতভাগা-
লাভ-ক্ষতির হিসেব না করে,
শুধুই খুঁজে বেড়ায় শান্তি।
খুঁজতে খুঁজতে পৌছে গেছি গাজায়
মৃত্যু মিছিল দেখে শিউরে উঠেছি,
শান্তি এখানে নেই,
আছে শুধু রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ।
মুন্ডহীন বুদ্ধমূর্তি লুটিয়ে পড়ে কান্দাহারের ধুলায়,
যন্ত্র চালিত ছোট ছোট বায়ুযন্ত্র,
মৃত্যু বহন করে নিয়ে যায়।
বিজ্ঞানকে চাইলাম, উত্তর পেলাম-
তোমাদের ভোগবিলাসের সামগ্রী দেওয়ার শর্তে
শান্তি কেড়ে নিয়ে পাঠিয়ে দিয়েছি,
লক্ষ আলোকবর্ষ দূরে!
তাই মৃত্যু দিতে পারি সহজেই- শান্তি কে নয়।
(চণ্ডীদাস পত্রিকা-ফেব্রুয়ারী ২০১৫)
-------------------------------------------------------
কেউ কি আমায় এনে দেবে,
এক মুঠো শান্তি!যা গায়ে মেখে,
জুড়াবো জ্বালা আর যন্ত্রণা।
সাতটা মহাদেশ ঘুরেও খুঁজে পাচ্ছি না,
সবাই ছুটে চলেছে উন্নয়নের তাগিদে।
সব জীবিকা আজ মিশে গেছে ব্যবসার মধ্যে।
অগ্রগতির চাকায় চড়ে
বিশ্ব এগিয়েই চলেছে,
শুধু শান্তি টা কোথায় যেন হারিয়ে গেছে।
আমি এক হতভাগা-
লাভ-ক্ষতির হিসেব না করে,
শুধুই খুঁজে বেড়ায় শান্তি।
খুঁজতে খুঁজতে পৌছে গেছি গাজায়
মৃত্যু মিছিল দেখে শিউরে উঠেছি,
শান্তি এখানে নেই,
আছে শুধু রক্তাক্ত ক্ষতবিক্ষত মৃতদেহ।
মুন্ডহীন বুদ্ধমূর্তি লুটিয়ে পড়ে কান্দাহারের ধুলায়,
যন্ত্র চালিত ছোট ছোট বায়ুযন্ত্র,
মৃত্যু বহন করে নিয়ে যায়।
বিজ্ঞানকে চাইলাম, উত্তর পেলাম-
তোমাদের ভোগবিলাসের সামগ্রী দেওয়ার শর্তে
শান্তি কেড়ে নিয়ে পাঠিয়ে দিয়েছি,
লক্ষ আলোকবর্ষ দূরে!
তাই মৃত্যু দিতে পারি সহজেই- শান্তি কে নয়।
(চণ্ডীদাস পত্রিকা-ফেব্রুয়ারী ২০১৫)
Comments
Post a Comment