সত্য কথা /বিকৃত সত্য
-----------------------------------------------

কোন এক পড়ন্ত বিকেলে,
 ধর্ম পুত্রের মুখ থেকে উচ্চারিত হয়েছিল-
 ' অশ্বত্থামা হত----'
কিন্তু তার পরের দুটি শব্দ,
চাপা পড়েছিল যুদ্ধ দামামা,হর্ষধ্বনিতে।
সত্যের বিকৃত পরিবেশনে,
হত হয়েছিলেন দ্রোণাচার্য।
সেই ধারাবাহিকতা বজায় রয়েছে আজও, মনীষীদের বাণী-
আমাদের কানে পৌঁছায়-
বেশ কিছুটা বিকৃত রূপে।
পালন করি আড়ম্বরের সাথে
 জন্মতিথি, পূর্ণ তিথি!
 শুধু মেনে নিই না তাদের কথা গুলো।
 নিজের টা বুঝে নিয়ে,
 বেঁচে থাকতে চাই
 পিঠ যদি পুড়ে যায় যাক,
 ফিরে শোবো আর একবার,
  তবুও ঘুমটা শেষ করা চাই।

Comments

Popular Posts