সভ্যতার বিষবাষ্প
------------------------------------------------
                    দেবাশীষ পাল

আমি বেশ আছি অন্ধকারে,
আলোটা যেন না বন্ধু।
ভুলে যেতে চাই সব কিছু,
মনে পড়িও না বন্ধু।
অতীতের সেই দিন গুলি,
 সুখ-দুঃখের স্মৃতি গুলি,
 আমি ভুলে যেতে চাই;
 মনে পরিও না বন্ধু।
 শীর্ণ সূর্য ঢেকে গেছে আজ,
 অন্ধকারের চাদরে,
 ধূলিধূসরিত রাস্তাটা আজ,
 পিচ পাথরে গেছে ভরে।
 যা ছিল সবুজ,যা ছিল সরস,
 হয়েছে আজ কঠোর নিরস।
 চারদিকে ভরে গেছে আজ,
 সভ্যতার বিষবাষ্প।
 মুচকুন্দের নিদ্রা ভেঙেছে,
  করবে আজ সে ভষ্ম।
  আমাকে আর তুমি
  ডেকো না বন্ধু,
  করো না আমাকে স্পর্শ।

Comments

Popular Posts