দূর-হ
---------------------------------------
দেবাশীষ পাল
ঘুম থেকে তুলে আনা স্বপ্ন,
স্মৃতি থেকে তুলে আনা অভিমান,
বাস্তব থেকে তুলে আনা কবিতা,
সবকিছু পাথেয় করে---
অন্ধকারের চোরাগলি ধরে এগিয়ে চলেছি, ভবিষ্যতের দিকে।
প্রকট হোক অন্ধকার,
হয় হোক আরো ভয়ংকর;
তবুও চিৎকার করে বলব না,
অন্ধকার তুই দূর-হ।
নিকষ কালো অন্ধকার চারদিকে ব্যাপ্ত,
তার মায়া জাল ভেদ করে,
আমি যাব গন্তব্যের দিকে;
তবুও একবারও বলব না,
অন্ধকার তুই দূর-হ।
ঝুলকালি মাখা মাকড়সার জাল,
গ্রাস করে নিতে চায়,
জীবন-সমাজ-সভ্যতা,
তবুও তা ভেদ করে এগিয়ে যাব;
কিন্তু অনুরোধ করেও বলবোনা,
অন্ধকার তুই দূর-হ।
---------------------------------------
দেবাশীষ পাল
ঘুম থেকে তুলে আনা স্বপ্ন,
স্মৃতি থেকে তুলে আনা অভিমান,
বাস্তব থেকে তুলে আনা কবিতা,
সবকিছু পাথেয় করে---
অন্ধকারের চোরাগলি ধরে এগিয়ে চলেছি, ভবিষ্যতের দিকে।
প্রকট হোক অন্ধকার,
হয় হোক আরো ভয়ংকর;
তবুও চিৎকার করে বলব না,
অন্ধকার তুই দূর-হ।
নিকষ কালো অন্ধকার চারদিকে ব্যাপ্ত,
তার মায়া জাল ভেদ করে,
আমি যাব গন্তব্যের দিকে;
তবুও একবারও বলব না,
অন্ধকার তুই দূর-হ।
ঝুলকালি মাখা মাকড়সার জাল,
গ্রাস করে নিতে চায়,
জীবন-সমাজ-সভ্যতা,
তবুও তা ভেদ করে এগিয়ে যাব;
কিন্তু অনুরোধ করেও বলবোনা,
অন্ধকার তুই দূর-হ।
Comments
Post a Comment