বিষ
--------------------------------------------
দেবাশীষ পাল
সৃষ্টি যখন স্রষ্টাকে ছাপিয়ে যায়,
তখন স্রষ্টার মুখে ফুটে ওঠে,
এক অনাবিল হাসি।
মানবস্রষ্টার মুখের হাসি,
মিলিয়ে গেছে বহুদিন পূর্বেই।
আমি প্রকৃতিপ্রেমী নই,
তবুও বুঝি প্রকৃতির প্রকৃত কষ্টটা।
জগৎটাকে নতুন করে,
গড়তে যাওয়ার সাধ্য নেই আমার,
তাই ভুল ধরা সাজেনা।এ
বিষ যা প্রত্যেক প্রাণী দেহে আছে,
স্ববিষে ক্ষতি হয় না বটে,
কিন্তু স্বজাতির বিষে-
মৃত্যু পথ সুগম হতে পারে।
--------------------------------------------
দেবাশীষ পাল
সৃষ্টি যখন স্রষ্টাকে ছাপিয়ে যায়,
তখন স্রষ্টার মুখে ফুটে ওঠে,
এক অনাবিল হাসি।
মানবস্রষ্টার মুখের হাসি,
মিলিয়ে গেছে বহুদিন পূর্বেই।
আমি প্রকৃতিপ্রেমী নই,
তবুও বুঝি প্রকৃতির প্রকৃত কষ্টটা।
জগৎটাকে নতুন করে,
গড়তে যাওয়ার সাধ্য নেই আমার,
তাই ভুল ধরা সাজেনা।এ
বিষ যা প্রত্যেক প্রাণী দেহে আছে,
স্ববিষে ক্ষতি হয় না বটে,
কিন্তু স্বজাতির বিষে-
মৃত্যু পথ সুগম হতে পারে।
Comments
Post a Comment