ঘুমাতে দাও
যন্ত্রদানবের ডানা ঝাপটানোর শব্দ
আমাকে বধির করে দেবে, তীক্ষ্ণ সাইরেন আমাকে পাগল করে দেবে ।
বন্ধ করো কৃত্তিম শব্দগুলো ,
অনেক রাত হলো আমাকে একটু ঘুমাতে দাও ।
দিগন্তে মিশে যাওয়া , কালো ধোঁয়াগুলি যেন ক্লান্ত নাগের বিষ ।
অমৃত আজ তীব্র হলাহল , বন্ধ করো সভ্যতামন্থন, অনেক রাত হলো, আমাকে একটু ঘুমাতে দাও ।
কোকিলের সুমধুর কণ্ঠস্বর চন্ডীমন্ডপে বসে গ্রাম্যবৃদ্ধদের সুর করে রামায়ণ পাঠ ,
কোথায় বা পালতোলা নৌকায় দাঁড়হাতে বসে থাকা লোকটির কণ্ঠের ভাটিয়ালীর সুর ,
সঙ্গে তাল মিলিয়ে ....
ছপ.. ছপ.. ছপ..
ফিরিয়ে দাও, আমায় ফিরিয়ে দাও ।
যদি না পারো ,
চুপ করে বসো ,

Comments
Post a Comment