ডেডবডি

ডেডবডি

একসাথে খেলতাম,স্কুলেও যেতাম
একসাথে;
কত মারামারি, কত গলাগলি
ভুলতে পারিনা কিছুতে।
মনে পড়ে সেদিন---
অসহ‍্য যন্ত্রণা--
নিয়ে গেলাম হাসপাতাল,
আমরা খোঁজ নিতাম--
'ডাক্তারবাবু পেশেন্টের কেমন হাল।
আজ সাদা কাপড়ে ঢাকা দিয়ে
তুই ফিরছিস ঘরে,
তোর নিজের ঘরে;
সবাই খোঁজ নেয়
ডেডবডি কত দূরে?
বিচিত্র জগৎ, বিচিত্র মানুষ
বিচিত্র তার আচরন;
একদিন ছিলি দাদা, পরে পেশেন্ট
শেষে ডেডবডিতে পরিবর্তন।।
                  ----------------দেবাশিস্ পাল

Comments

Popular Posts