রক্তের দাগ
----------------------------------

চারিদিকে বারুদের গন্ধ,
ক্ষমতার লড়াই উপর থেকে নীচে।
গ্রহ থেকে গ্রহানুপুঞ্জে----
লেগেছে রক্তের ছিটে,
সূর্যের রক্তিম আভাও হার মেনেছে
রক্তের কাছে।
গলিত শবদেহ দিগ্বিদিকে,
বাতাসে মাংস পোড়ার গন্ধ।
কবরের বুকে ছড়িয়ে দেওয়া ফুলগুলি,
ছড়িয়ে যাচ্ছে চারিদিকে।

ওরা মানুষ না দাবার ঘুঁটি?
কিসের বেড়াজালে আবদ্ধ---
মেতেছে হত‍্যালীলায়,
ওদের একটাই পরিচয়
ওরা দাদাদের ভাই।
                 --------------দেবাশিস্ পাল

Comments

Popular Posts