আজ কবিতার ছুটি

কবিতা আসছে না
কবিতা আসছে না
ব্যথাতুর এই মন,
বল না কবিতা
বল না কবিতা,
আসবে তুমি কখন?
চাতকের মতো চাইছি আমি,
কয়েকটা লাইন দাও?
বিনিময়ে তুমি যাকিছু চাও,
ইচ্ছে মতো নাও ।
গুরুগুরু ডাকে শনশন বয়,
চলে পিঁপড়ের সারি,
কবিতা আমি আজ লিখবই...
আকাশের মুখ ভারী।
 ক্ষুধার জ্বালা সইতে পারে না,
সে তো ছোট্ট শিশু,
শিশুর আড়ালে আসেনিতো আবার
 বাংলার বুকে যীশু ।
আবেগের বশে অনেক চেষ্টা
অনেক কাটাকুটি,
ব্যর্থ হয়ে বলতেই হচ্ছে....
আজ কবিতার ছুটি!

Comments

Popular Posts