কবি
এক যে ছিল কবি
যার ছিল অজানাকে জানবার
তীব্র আকাঙ্খা।
সংসারের ঘূর্ণবাতে ঘূর্ণায়মান
কবির কাব্যচর্চা চলছিল নিয়মিত ।
জীবনে আপোষ করেনি দুর্নিতির সাথে,
নিজেকে মিশিয়ে ফেলেনি
রাজনীতির পঙ্কিল আবর্তে।
মাঝে মাঝে একটা প্রশ্ন সে করত... 'মৃত্যু কি'?
সে প্রশ্নের উত্তর দিতে পারত না কেউ,
শেষে একদিন কবি বেছে নিল মৃত্যুকে,
রেখে গেল সুইসাইড নোট.....
'মৃত্যুকে জানতে মৃত্যু বেছে নিলাম'
যার ছিল অজানাকে জানবার
তীব্র আকাঙ্খা।
সংসারের ঘূর্ণবাতে ঘূর্ণায়মান
কবির কাব্যচর্চা চলছিল নিয়মিত ।
জীবনে আপোষ করেনি দুর্নিতির সাথে,
নিজেকে মিশিয়ে ফেলেনি
রাজনীতির পঙ্কিল আবর্তে।
মাঝে মাঝে একটা প্রশ্ন সে করত... 'মৃত্যু কি'?
সে প্রশ্নের উত্তর দিতে পারত না কেউ,
শেষে একদিন কবি বেছে নিল মৃত্যুকে,
রেখে গেল সুইসাইড নোট.....
'মৃত্যুকে জানতে মৃত্যু বেছে নিলাম'
Comments
Post a Comment