অঘোরী

 


অঘোরী

 হয়তো আখের গোছাতে ব্যস্ত আমি,
 আর সে মগ্ন তার কাজে।
 পুড়ছে সম্পর্ক,দগ্ধ ভালোবাসা!!!
 নিজেকে নিরোর সঙ্গে তুলনা করে,
 আজ আমার বড্ড ইচ্ছে করছে
 বেহালায় সুর তুলতে।

ঈশ্বরের কাছে করুণা ভিক্ষা করার
এতটুকু ইচ্ছে নেই আজ আর।
সবকিছু শেষ হয়ে যায় যাক,
জীবনের বাকি দিনগুলোয়
একাকার করে নেবো
একমুঠো মাটি আর সুস্বাদু পরমান্ন।




Comments