চক্রব্যুহ
 ------------------------------------------
শূন্য থেকে শুরু করে,
শূন্যেই হবে শেষ;
হয়তো এটাই ভবিতব্য।
অরন্যসঙ্কুল বিশ্ব--
 হয়েছে মানবসঙ্কুল।
জঙ্গলের হিংস্র শ্বাপদের
আত্মারা--
আজ বাসা বেঁধেছে
দ্বিষ্পদ প্রানীদের মধ্যে।
বিজ্ঞান হয়েছে অগ্রসর অনেকটা
প্রতিযোগিতা বেড়েছে--
তার থেকেও বেশি।
যুদ্ধবিরোধী জনরোল সর্বত্র,
তবুও থামবে না যুদ্ধ।
বাতাসে পারমাণবিক তেজস্ক্রিয়তা
সমুদ্রে ভাসছে খনিজ তেল
খাদ্যে,পানীয়ে,নিঃশ্বাসে বিষ;
আর তার মাঝে পড়ে আমরা--
চক্রব্যুহে ঘেরা মুর্মুর্ষ অভিমন্যু।
-----------------------------------------------------------

মহুয়া                                    দেবাশীষ পাল
১৪২৫ উৎসব সংকলন

Comments

  1. তার মাঝে পড়ে আমরা---
    চক্রব্যুহে ঘেরা মুমুর্ষ অভিমন্যু।
    খুব বাস্তব কথা বার্তা....

    ReplyDelete

Post a Comment

Popular Posts