শিমুল
হে শিমুল, আমি জানিনা
যে ধ্বংসস্তূপের উপর
তুমি দাঁড়িয়ে আছো
সেটা কিসের?
কামানের গোলায় ভেঙে পড়া
কোন প্রাসাদ!
নাকি কালের নিয়মে ধ্বংস হওয়া,
কোন দেব গৃহ।
আমি জানিনা,
তবুও তোমায় দেখে
কি মনে হয় জানো?
যেন মনে হয়,
তুমি দিবারাত্রির অতন্দ্র প্রহরী
এই পূণ্যভূমির।
ধ্বংসস্তূপের উপর সৃষ্টি হওয়া,
সজীব প্রাণের মধ্যে,
তুমি প্রাচীন সবচেয়ে।
আচ্ছা শিমুল,
তুমি কি দেখেছো কখনো--
গভীর রাত্রে, কখনো দেখেছো,
শুভ্র বসন পরিধানকারী
দীর্ঘদেহী এক পুরুষকে,
তার আরাধ্য দেবী কে প্রণাম করতে
দেখেছো কি?
দেখেছো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে
দীর্ঘশ্বাস ফেলে বলতে-
হে বিশ্ববাসী, আমার উপলব্ধির
ওই কথা কটি নিয়ে,
তোমরা করলে আলোচনা,
এতোগুলো বছর ধরে,
পড়লে পড়ালে, জানলে জানালে
লিখেই গেলে আর লিখেই গেলে
শুধু মানলে না নিজে কিছুতেই।
হে বিশ্ববাসী,
শুধু একবার শুধু একবার
মন থেকে মেনে নিয়ে দেখো,
দেখো শত দুঃখ শত যন্ত্রণা
দূর হবে এক নিমেষে!
দূর হবে কাঁটাতারের বেড়া,
দূর হবে রণহুঙ্কার,
তোমাদের চির কাঙ্ক্ষিত শান্তি,
যা চলে গেছে বহুদিন আগে
আবার আসবে ফিরে
আবার আসবে ফিরে!!!!
হে শিমুল, আমি জানিনা
যে ধ্বংসস্তূপের উপর
তুমি দাঁড়িয়ে আছো
সেটা কিসের?
কামানের গোলায় ভেঙে পড়া
কোন প্রাসাদ!
নাকি কালের নিয়মে ধ্বংস হওয়া,
কোন দেব গৃহ।
আমি জানিনা,
তবুও তোমায় দেখে
কি মনে হয় জানো?
যেন মনে হয়,
তুমি দিবারাত্রির অতন্দ্র প্রহরী
এই পূণ্যভূমির।
ধ্বংসস্তূপের উপর সৃষ্টি হওয়া,
সজীব প্রাণের মধ্যে,
তুমি প্রাচীন সবচেয়ে।
আচ্ছা শিমুল,
তুমি কি দেখেছো কখনো--
গভীর রাত্রে, কখনো দেখেছো,
শুভ্র বসন পরিধানকারী
দীর্ঘদেহী এক পুরুষকে,
তার আরাধ্য দেবী কে প্রণাম করতে
দেখেছো কি?
দেখেছো ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে
দীর্ঘশ্বাস ফেলে বলতে-
হে বিশ্ববাসী, আমার উপলব্ধির
ওই কথা কটি নিয়ে,
তোমরা করলে আলোচনা,
এতোগুলো বছর ধরে,
পড়লে পড়ালে, জানলে জানালে
লিখেই গেলে আর লিখেই গেলে
শুধু মানলে না নিজে কিছুতেই।
হে বিশ্ববাসী,
শুধু একবার শুধু একবার
মন থেকে মেনে নিয়ে দেখো,
দেখো শত দুঃখ শত যন্ত্রণা
দূর হবে এক নিমেষে!
দূর হবে কাঁটাতারের বেড়া,
দূর হবে রণহুঙ্কার,
তোমাদের চির কাঙ্ক্ষিত শান্তি,
যা চলে গেছে বহুদিন আগে
আবার আসবে ফিরে
আবার আসবে ফিরে!!!!
Comments
Post a Comment