যাত্রাপথে
যাত্রাপথে
--------------------------------------------
দেবাশীষ পাল
গন্তব্যহীন যাত্রায়, অন্তহীন পথ
আমি হেঁটেই চলেছি-----
পাণিপথ থেকে পলাশী পর্যন্ত
মাটিতে যেন রক্তের গন্ধ।
বেঁচে থাকার অদম্য প্রয়াস,
বাঁচতে না দেবার,------
হিংস্র থাবা আর বিষাক্ত ছোবল,
তার মাঝে প্রকৃতির প্রতিশোধ।
চলে তো যেতেই হবে---
তবে সংলাপগুলো শেষ করা চাই,
কিছু অ্যাকশান, কিছু রিঅ্যাকশান
আবহ সংগীতে মোড়া,
তারই মাঝে কিছু করা
কিছু জয় করা।
মাধবীলতার পুষ্পগুচ্ছে
তৈরি হতে পারে-----
বিনাসুতোর আভরণ,
তবে ফিরতে হবে
নিরাভরণ হয়েই।
মহুয়া-পূজা সংখ্যা,১৪২২
--------------------------------------------
দেবাশীষ পাল
গন্তব্যহীন যাত্রায়, অন্তহীন পথ
আমি হেঁটেই চলেছি-----
পাণিপথ থেকে পলাশী পর্যন্ত
মাটিতে যেন রক্তের গন্ধ।
বেঁচে থাকার অদম্য প্রয়াস,
বাঁচতে না দেবার,------
হিংস্র থাবা আর বিষাক্ত ছোবল,
তার মাঝে প্রকৃতির প্রতিশোধ।
চলে তো যেতেই হবে---
তবে সংলাপগুলো শেষ করা চাই,
কিছু অ্যাকশান, কিছু রিঅ্যাকশান
আবহ সংগীতে মোড়া,
তারই মাঝে কিছু করা
কিছু জয় করা।
মাধবীলতার পুষ্পগুচ্ছে
তৈরি হতে পারে-----
বিনাসুতোর আভরণ,
তবে ফিরতে হবে
নিরাভরণ হয়েই।
মহুয়া-পূজা সংখ্যা,১৪২২
Comments
Post a Comment