বিদ্রোহী কবি

আজ দিকে দিকে জন্ম নিয়েছে--
আগাছা।
চারিদিকে ভরে গেছে--
পরগাছায়।
অপেক্ষায় আছি
কখন আবার আসবে
'বিদ্রোহী কবি'--
তার ছোট্ট 'লাঙ্গল ' নিয়ে।
'কাণ্ডারীদের হুঁশিয়ার' করে
কবি আবার দেখাবে--
'পথের দিশা'।
'সভ্যতার বিষবাষ্পে' আবৃত,
'লৌহকপাট' ভেঙে ফেলে--
আবার গাইবে 'সাম্যের গান'।
আশা করে আছি 
কবির চোখে-
'দেখব এবার জগৎটাকে'।
'জাতের নামে বজ্জাতিকে'
দূরে সরিয়ে-
কবির সাথে গলা মিলিয়ে
আবার গাইব-
'মোরা একবৃন্তে দুটি কুসুম,
হিন্দু মুসলমান।'

Comments

Popular Posts