দেখেছি-দেখছি-দেখব

আমি দেখেছি-----
শরৎ-এর  অপূর্ব  সৌন্দর্য্য ;
সমুদ্রের নীল নির্জনতা
পাখির কলতান;
পর্বতশীর্ষে--দুগ্ধফেননিভ তুষার সজ্জ্যা ।
নদীর বুকে পালতোলা নৌকা বাইতে-বাইতে;
মাঝির ভাটিয়ালী গান ।


আমি দেখছি-----
রাসায়নিক অস্ত্রাঘাতে গলিত শবদেহ;
মাদক নিয়ে মাদকতা;
মিথ্যে জয়ের কপট উল্লাস
সত‍্যের টুটি টিপে ধরার ভয়ঙ্কর প্রয়াস ।


আমি দেখব-----
সরে গেছে ভয়ঙ্কর কুয়াশা;
নবদিগন্তের নতুন সূর্যালোক---
আলোকিত করেছে চারিদিক;
বসুন্ধরা হয়েছে পবিত্র , নির্মল---
মুছে গেছে সব কালো দাগ ।
        
                                                   ------দেবাশীষ  পাল

Comments

Popular Posts