বিকৃত সত্য



কোনো এক পড়ন্ত বিকেলে
ধর্মপুত্রের মুখ থেকে--
 উচ্চারিত হয়েছিল--
'অশ্বত্থমা হত .....'         
কিন্তু তার পরের দুটি শব্দ,
চাপা পড়েছিল--
যুদ্ধদামামা,শঙ্খ,হর্ষধ্বনিতে;
হত হয়েছিলেন দ্রোণাচার্য।

সেই ধারাবাহিকতা
 বজায় রয়েছে আজও,
মনীষিদের বানী;
আমাদের কানে পৌঁছায়--
বেশ কিছুটা বিকৃতরূপে।
পালন করি আড়ম্বরের সাথে--
জন্মতিথি,পূণ্যতিথি;
শুধু মেনে নিই না;
তাদের কথাগুলো।

নিজেরটা বুঝে নিয়ে --
বেঁচে থাকতে চাই;
 পিঠ যদি পুড়ে যায় যাক, 
ফিরে শোব আর একবার;
তবুও ঘুমটা শেষ করা চাই।
                                                --------- দেবাশীষ পাল

Comments

Post a Comment

Popular Posts